ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনকে ৬ মাসের জামিন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।


গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।তবে, এ জামিনাদেশ স্থগিত চেয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) আবেদন করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।


সোহাগকে যেভাবে হত্যা করা হয়২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগকে একদল লোক পাথরের আঘাতে হত্যা করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।


পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়া, অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।


এ মামলায় গত ১২ জুলাই ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।


ads
ads
ads

Our Facebook Page

↑